BN55: মাত্র ৩০ সেকেন্ডে উরোশ মেডিচের টিকেও জয়, শেষ হলো রেকর্ডগড়া ইউএফসি আসর
BN55 লেখা তথ্য তথ্য লগইন, অ্যাপ, বোনাস শর্ত, স্লট ক্যাসিনো তথ্য নিরাপদ তথ্য তথ্য.
BN55 লেখা তথ্য তথ্য লগইন, অ্যাপ, বোনাস শর্ত, স্লট ক্যাসিনো তথ্য নিরাপদ তথ্য তথ্য.
ইউএফসি সার্বিয়া আসরটি ছিল রোমাঞ্চে ভরা। এক রাতে প্রথম রাউন্ডে লড়াই শেষ হওয়ার আগের রেকর্ড বড় ব্যবধানে ভেঙেছে সেখানে। ১৪টি লড়াইয়ের মধ্যে ১০টিই প্রথম রাউন্ডে শেষ হয়, যা এক রাতে প্রথম রাউন্ডে সর্বাধিক সমাপ্তির নতুন রেকর্ড।

সার্বিয়ার ওয়েল্টারওয়েট উরোশ মেডিচ (১৪ জয়, ৩ হার) মূল লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মাত্র ৩০ সেকেন্ডে টেকনিক্যাল নকআউটে ড্যানিয়েল রদ্রিগেজকে (২০ জয়, ৬ হার) পরাজিত করেন। জয়টি তাৎপর্যপূর্ণ; ২০২১ সালে ইউএফসিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ওয়েল্টারওয়েট র্যাঙ্কিংয়ে ঢুকতে পারেন মেডিচ।
“আমি এই বিভাগের অন্য প্রতিযোগীদের জয় করতে চাই,” বলেছেন মেডিচ। তাঁর সাম্প্রতিক ৪টি লড়াইয়ের প্রতিটিই নকআউট জয়ে শেষ হয়েছে। “সার্বিয়ার সমর্থকদের পাশে পেলে আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপ বেল্ট দেশে ফিরিয়ে আনতে পারব।”
মূল লড়াইটির আগে ও পরে গল্পের অভাব ছিল না। ৩৩ বছর বয়সী মেডিচ সার্বিয়ায় জন্মালেও প্রায় ১০ বছর দেশে ফেরেননি। অন্যদিকে ৩৯ বছর বয়সী রদ্রিগেজ তিহুয়ানায় মাদক রাখার অপরাধে ৮ মাস কারাদণ্ড ভোগ করে এ বছরের এপ্রিলে মুক্তি পান।
লড়াই শুরু হতেই স্পষ্ট হয়ে যায়, রাতটি মেডিচের। তাঁর নিখুঁত বাঁ-হাতি সোজা ঘুষি রদ্রিগেজকে আঘাত করার পর আসে একটি আপারকাট ও হাঁটুর আঘাত। রদ্রিগেজ অচেতন না হলেও মাটিতে পড়ে শরীর গুটিয়ে আত্মরক্ষা করেন।
ইউএফসি ক্যারিয়ারে এটি মেডিচের দ্রুততম নকআউট জয়। তবে এমন প্রথম রাউন্ডের সাফল্য তাঁর জন্য নতুন নয়। ইউএফসিতে তাঁর ৬ প্রতিপক্ষ এখন প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন। ২০২১ সালে ‘কনটেন্ডার সিরিজে’ প্রথম রাউন্ডে জিতেই তিনি চুক্তি পেয়েছিলেন।
“আমার সত্যিই কাঁদতে ইচ্ছা করছে,” মেডিচ বলেন। “নিজের শহরকে খুব মনে পড়েছে। ৯ বছর অনেক দীর্ঘ সময়। যখন চলে গিয়েছিলাম, তখন আমি স্বপ্ন দেখা ২২ বছরের এক ছাত্র ছিলাম। এখন আমাকে দেখুন। এই বিভাগে কার্লোস প্রাতেস আমার চেয়ে অনেক ভালো, কিন্তু আমাদের লড়াই হলে সেটি অবশ্যই স্মরণীয় হবে। সাবেক চ্যাম্পিয়ন লিওন এডওয়ার্ডসও আছেন। আমার মনে হয়, তিনি এখনো লুকিয়ে আছেন; তবে নিজের ঢুকে থাকা ‘গর্ত’ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলে তাঁকে নকআউট করতে আমার ভালোই লাগবে।”
সূত্র: ইএসপিএন